ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

রামুজি ফিল্ম সিটিতে টানা এক সপ্তাহ

বাঙালী কণ্ঠ নিউজঃ নতুন ছবির নাম ‘চালবাজ’। দুই দফায় যুক্তরাজ্যে কাজ করার পর শাকিব খান বর্তমানে ভারতের হায়দরাবাদে ছবিটির কাজ করছেন। গত ১২ই অক্টোবর সন্ধ্যায় এ ছবির বাকি কাজ শেষ করার জন্য ঢাকা ছেড়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়ক। ছবির শুটিং নিয়ে জানতে চাইলে শাকিব হায়দরাবাদ থেকে মুঠোফোনে বাঙালী কণ্ঠকে বলেন, বেশ ভালোভাবেই এগিয়ে চলছে ‘চালবাজ’ ছবির শুটিং। হায়দরাবাদে অবস্থিত রামুজি ফিল্ম সিটিতে এর কাজ চলছে। এখানে আরো এক সপ্তাহ শুটিং হবে।

এরপর হয়তো ছবির কাজ শেষ করতে পারব আমরা। আমার বিশ্বাস ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরে
নতুন ছবির কাজ শুরু করবেন শাকিব খান। তবে ঢাকার নতুন এ ছবিতে তার বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনও বলতে চান না এই তারকা। ‘চালবাজ’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার সিনেমার জনপ্রিয় মুখ শুভশ্রী। এর আগে ‘নবাব’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন তিনি। এদিকে ঢাকা ছাড়ার আগে শাকিব খান ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বুবলী। এর আগে শাকিব এই পরিচালকের ‘আমি নেতা হব’ নামে আরেকটি ছবির শুটিং করেন। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। একটি আইটেম গানের বাকি অংশের কাজ শেষ করলেই ছবির ক্যামেরা ক্লোজ হবে। আগামী ৩০শে অক্টোবর এফডিসিতে এ ছবির বাকি অংশের কাজে শাকিব খানের অংশ নেয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

রামুজি ফিল্ম সিটিতে টানা এক সপ্তাহ

আপডেট টাইম : ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭