ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

উনত্রিশে পা দেওয়া দাড়িওয়ালা মেসির ‘স্বপ্ন’ ইতিহাস রচনা

জীবনের মহা মূল্যবান ২৮টি বছর পার করে ২৯ এ পা দিলেন আর্জেন্টাইন তারকা লিও মেসি। এরমধ্যে নিজের ক্যারিয়ার জীবনে যত বেশি ক্লাবকে উপহার দিয়েছেন, ঠিক তত কম নিজ দেশকে দিয়েছেন। আর তাই মনে সারাক্ষণই অস্বস্তি বিরাজ করে মেসির। তবে এবার অস্বস্তি দূর করার সেই সুযোগ এসেছে তার সামনে। কারণ জন্মদিনের মাত্র দুইদিন পরই মেসিকে ডাকছে ইতিহাস। ২৭ জুন কোপার ফাইনাল। প্রতিপক্ষ চিলি।

স্বপ্নের এই ম্যাচটিতে মেসি পাশে

পাবেন না প্রিয় সতীর্থ লাভেজ্জি ও ডি মারিয়াকে! লাভেজ্জি স্বাগতিক আমেরিকার বিপক্ষে খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন। ডাক্তার জানিয়েছে, পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। অন্যদিকে ডি মারিয়া টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন। পরবর্তী অনুশীলনের সময় ফের ইনজুরিতে পড়েন তিনি।

এদিকে চিলির বিপক্ষে ফাইনালে ডি মারিয়াকে মাঠে না নামালেই নয় আর্জেন্টিনার। কারণ তার বিকল্প লাভেজ্জিও যে মাঠের বাইরে। এছাড়া আরেক উইঙ্গার নিকোলাস গাইতানও চোটে। অবশ্য বদলি হিসেবে নেমে এরই মধ্যে দুই গোল করা টটেনহামের তরুণ তারকা এরিক লামেলা জানিয়ে দিয়েছেন, তিনিই পারবেন এসব ট্যাকেল দিতে।

তবে ২০০৯-২০১২ সার পর্যন্ত টানা চার বার বর্ষসেরা জেতা মেসি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, চিলি আর কলম্বিয়া যারাই হোক তাদের স্বপ্ন ইতিহাস রচনা। যদি আসরটিতে আর্জেন্টিনা চ্যম্পিয়ন হয় তবেই তাদের পরিশ্রম সার্থক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

উনত্রিশে পা দেওয়া দাড়িওয়ালা মেসির ‘স্বপ্ন’ ইতিহাস রচনা

আপডেট টাইম : ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০১৬