ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

রাশিয়া বিশ্বকাপে খেলবে মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে লিওনেল মেসিকে অনুরোধ করে যাচ্ছেন অনেকেই। এতে সাড়া দিয়ে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড তার মত বদলাবেন এবং রাশিয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বলে মনে করেন দেশটির সাবেক তারকা ফুটবলার মারিও কেম্পেস।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান মেসি।

অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে মেসি বলেছিলেন, জাতীয় দল তার জন্য নয়। কিন্তু ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য কেম্পেসের বিশ্বাস, মেসি এটা হতাশা থেকে কিছু না ভেবে বলেছিলেন।
‘টুর্নামেন্টটা খারাপ কাটেনি আর্জেন্টিনার, কিন্তু হ্যাঁ, ফাইনালে তারা বাজে খেলেছে।’

‘মেসি জাতীয় দলে ফিরবে। এটা কেবল হতাশার বহিঃপ্রকাশ ছিল। সে ফিরবে এবং রাশিয়া বিশ্বকাপে খেলবে।’

কাদেনা কোপে রেডিওকে কেম্পেস বলেন, আমরা চারটি ফাইনালে খেলেছি এবং এগুলোকে খারাপ বলা যাবে না। আমি আশা করি, রাশিয়াতে (২০১৮ বিশ্বকাপে) এই দলের অনেক খেলোয়াড়ই থাকবে। একটি সাফল্য নিয়ে অবসরে যাওয়া তাদের প্রাপ্য।

‘কিন্তু সে (মেসি) যদি আর না খেলে, জাতীয় দলের জন্য নতুন একটি অধ্যায় শুরু হবে। আমাদের একটি ভালো দল গড়তে হবে। আর্জেন্টিনা চারটি ফাইনালে হেরেছে দেখে সব কিছু শেষ হয়ে যায়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

রাশিয়া বিশ্বকাপে খেলবে মেসি

আপডেট টাইম : ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬