ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পতনে সপ্তাহ শুরু

দর ও লেনদেনে পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারে মূল্যসূচক কমেছে। সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩০৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০৯ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৯১ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টি কোম্পানির, দর কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩৬ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

পতনে সপ্তাহ শুরু

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬