ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় জিআরপির ওসিসহ ৮ পুলিশ প্রত্যাহার

স্টেশনে পুলিশের পিটুনিতে মুক্তিযোদ্ধা আব্দুল বারী মৃত্যুর ঘটনায় জামালপুর রেলওয়ে থানার ওসি গৌর চন্দ্র মজুমদারসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের প্রত্যাহার করা হয়।

পাশাপাশি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

এর আগে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারীর ছেলে জামালপুর স্টেশনে টিকিট কাটতে গেলে জিআরপি পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে আব্দুল বারী ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পুলিশ আব্দুল বারীর উপর চড়াও হয়।

পরে জিআরপি পুলিশ স্টেশনের প্লাটফরম এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুল বারীর মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় জিআরপির ওসিসহ ৮ পুলিশ প্রত্যাহার

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০১৬