ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মৌলভীবাজারের আঞ্চলিক ইজতেমা ২৫ জানুয়ারি

বাঙালী কণ্ঠ নিউজঃ মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ওপর ভিড় ও চাপ কমাতে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবারই প্রথম মৌলভীবাজারে আঞ্চলিক এ ইজতেমা শুরু হবে।

গতকাল দুপুরে এ আঞ্চলিক ইজতেমাকে সফল করতে মৌলভীবাজারের প্রস্তাবিত উপশহরে প্যান্ডেল তৈরির কাজের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলার তাবলীগ জামাতের মুরব্বী মুফতি রশিদ আহমদ ফারুক ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলার জগন্নাথপুরে অবস্থিত প্রস্তাবিত উপশহরের প্রায় ৪০ একর জমির ওপর এ ইজতেমার প্যাণ্ডেল নির্মাণ করা হবে। ৩ দিনব্যাপী এ ইজতেমা ২৫ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এ ইজতেমায় প্রায় ৫ লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেন তাবলীগ জামাতের জেলা মুরব্বীরা। জেলার সব থানার মানুষের সঙ্গে সঙ্গে বিদেশি মেহমানও অংশগ্রহণ করবে এ ইজতেমায়। বিদেশি মেহমানদের জন্য আলাদা আবাসন নির্মাণ করা হবে।

উল্লেখ্য যে, ২০১৮ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বও অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রতি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মৌলভীবাজারের আঞ্চলিক ইজতেমা ২৫ জানুয়ারি

আপডেট টাইম : ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭