ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ নীতিমালা ঘোষণা

কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বার্ষিক নীতিমালা ঘোষণা করেছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ নীতিমালা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

নীতিমালা অনুযায়ী, এখন থেকে শস্য/ফসল চাষের জন্য সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণের ক্ষেত্রে সিআইবি রির্পোটিং ও সিআইবি ইনকোয়্যারির প্রয়োজন পড়বে না।

এখন থেকে এজেন্টরা ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করতে পারবে। তবে এজেন্টরা গ্রাহকের নিকট থেকে সর্বোচ্চ শূন্য দশমিক  ৫ শতাংশ সার্ভিস চার্জ (ভ্যাট সহ) আদায় করতে পারবে।

নতুন নীতিমালা অনুযায়ী, আম লিচুর পাশাপাশি পেয়ারা উৎপাদনে সারা বছর ঋণ পাবে কৃষকরা।

দেশের সব বেসরকারি ব্যাংকগুলোকে তাদের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম ৩০% বাধ্যতামূলকভাবে নিজস্ব শাখা বা এজেন্টের মাধ্যমে বিতরণ করতে হবে।

গত অর্থবছরে ৩৪ লাখ ২৬ হাজার ১৩৪ জনের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। যার পরিমাণ ১৭ হাজার ৬৪৬ কোটি ৩৯ লাখ টাকা। যা লক্ষমাত্রার প্রায় ১০৮ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ নীতিমালা ঘোষণা

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬