ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চঞ্চল ডোরাকাটা ছোট বুনো ছাতারে

বাঙালী কণ্ঠ নিউজঃ আবাসিক পাখি। দেখতে খানিকটা বুলবুলি পাখির মতো। চটপটেও সেরকম। আমুদে পাখি বলতে যা বোঝায়, তাই এরা। সোজা কথা স্বভাবে ভারি চঞ্চল। প্রাকৃতিক আবাসস্থল চিরহরিৎ বনের ঝোপজঙ্গলে। লোকালয়ে খুব একটা দেখা যায় না। চিরহরিৎ বনের মাঝারি আকৃতির পরিচ্ছন্ন গাছ-গাছালির ডালে লাফিয়ে বেড়ায়। এ ছাড়াও ফুল লেগেছে এমন গাছের উঁচু শাখে পোকামাকড় খুঁজে বেড়ায়।

গাছের ডালের বাকল ঠুকরিয়ে পোকামাকড় শিকার করে। এরা বেশিরভাগই বিচরণ করে জোড়ায় জোড়ায়। ছোট-বড় দলেও দেখা যায়। দলের সবাই মিলে ফূর্তি করে। গোসলও করে বেশ আমুদ করে। কণ্ঠস্বর তীক্ষ হলেও সুমধুর। দুই ধরনের কণ্ঠস্বরে ডাকতে পারে। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ছাড়া, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড পর্যন্ত। বিশ্বে এদের অবস্থান মোটামুটি সন্তোষজনক।

পাখির বাংলা নাম : ‘ডোরাকাটা ছোট বুনো ছাতারে’, ইংরেজি নাম : ‘স্টিরিয়েটেড উহিনা’ (Striated Yuhina), বৈজ্ঞানিক নাম : Yuhina castaniceps। এরা ‘দাগি উহিনা’ নামেও পরিচিত।

প্রজাতির দৈর্ঘ্য ১৩-১৪ সেন্টিমিটার। গড় ওজন ১০-১৭ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা অভিন্ন। মাথায় ধূসর ঝুঁটি। মাথা লালচে বাদামীর সঙ্গে সাদা ছিট। পিঠ বাদামী। লেজ ও ডানার প্রান্ত পালক গাঢ় বাদামী। দেহতল সাদা। ঠোঁট বাদামী। চোখের মণি কালচে বাদামী। পা হলদেটে।

প্রধান খাবার : পোকামাকড়, ছোট ফল, ফুলের মধু, ঘাস বীজ ।

প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। কাপ আকৃতির বাসা বাঁধে। উপকরণ হিসেবে ব্যবহার করে চিকন লতা, তন্তু, ইত্যাদি। ডিম পাড়ে ৩-৬টি। ফুটতে সময় লাগে ১৪-১৬ দিন।

সূত্রঃ মানবকণ্ঠ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চঞ্চল ডোরাকাটা ছোট বুনো ছাতারে

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮