ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ঘড়ি ধরে কাজ করেন তামান্না

সেলিব্রেটি পরিচয় আর ক্যারিয়ার ঠিকঠাক ধরে রাখা খুব সহজ কাজ নয়। পেশাদারি কাজ ছাড়াও নিজের জন্য মানতে হয় অনেক রকম নিয়ম। দক্ষিণ ভারতের জনপ্রিয় এবং ব্যবসাসফল অভিনেত্রী তামান্না ভাটিয়ার হিসাব, একদম সময় মেনে কাজ করা। বলিউড ও টলিউডে একই সঙ্গে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী, জানা গেল সান্তাবান্তার খবরে।

‘বাহুবলি ২’-এর মুক্তির তারিখ এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে। প্রভু দেবার পরবর্তী প্রজেক্টেও কাজের বিষয়টি চূড়ান্ত হয়েছে। রণবীর সিংয়ের বিপরীতে রোহিত শেঠির ছবিতে অভিনয় করছেন। এদিকে কাজ চলছে তামিল ছবি ‘কাথি সান্দা’র। এ ছাড়া আরো অনেক কাজে ভরপুর হয়ে রয়েছে তাঁর শিডিউল। এগুলো ছাড়াও রয়েছে নিজের একান্ত জীবন। সবকিছু সামলানো কঠিন, তামান্না নিজেই বলেন। ‘এ জন্য দরকার মাল্টি-টাস্কিং আর সময় ধরে কাজ করা’, এমনটাই তাঁর বক্তব্য।

কিছুদিন আগেই একটি বিজ্ঞাপনের কাজে মুম্বাইয়ে এসেছিলেন। সেখানে কাজ শেষ করেই ‘বাহুবলি ২’-এর শুটিং শিডিউল রক্ষা করতে শেষ রাতে ফ্লাইটে উড়াল দিয়েছেন হায়দরাবাদে। এরই মধ্যে কাজ শেষ করে নিজের পরিবারের সবাইকে নিয়ে ছোটখাটো বেড়ানোর পরিকল্পনাও করেছেন।

কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে তামান্না বলেন, ‘শিল্পী হিসেবে আমাদের মাল্টি-টাস্কিং না শিখে উপায় নেই, কারণ অনেক সময়ই শিডিউল রক্ষা করা বেশ কঠিন কাজ। আমি একসময় শিডিউল রক্ষা করতে হিমশিম খেয়ে যেতাম। তবে এখন আর এমন হয় না। এখন শারীরিক ও মানসিকভাবে পুরো বিষয়টা সামলে নিতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ঘড়ি ধরে কাজ করেন তামান্না

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬