ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দুই বিভাগে ভাগ করা হলো ঢাকা জেলা পুলিশকে

ঢাকা জেলা পুলিশকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। আশুলিয়া, ধামরাই ও সাভার নিয়ে ঢাকা জেলা উত্তর। আর কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার নিয়ে ঢাকা জেলা দক্ষিণ। প্রত্যেক বিভাগে একজন করে অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ভাগ হবে না।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান পুরান ঢাকায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান। সদ্য কাজে যোগ দেওয়ার পর তিনি আজ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, ঢাকা জেলা পুলিশের উত্তর বিভাগের দায়িত্বে থাকবেন আশরাফুল আজিম এবং দক্ষিণের দায়িত্বে থাকবেন মনিরুল ইসলাম। গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান এবং বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালন করবেন সাইদুর রহমান। জেলা পুলিশ উত্তরের কার্যালয় থাকবে সাভারে এবং দক্ষিণের কার্যালয় থাকবে পুরান ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে। নিজ নিজ এলাকার কাছে হওয়ায় তাঁরা সহজেই আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবেন। এ ছাড়া জেলা পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি দূর করার জন্য পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা জেলায় পাঁচ বছর ধরে একই কর্মস্থলে আছেন, তাঁদের মধ্যে ২৬০ জন কনস্টেবলকে এবং এসআই পদমর্যাদার ৬০ জনকে বদলি করা হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দুই বিভাগে ভাগ করা হলো ঢাকা জেলা পুলিশকে

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬