ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

রাষ্ট্রপতি দেশে ফিরলেই রায় কার্যকর: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাজা বহাল রাখার প্রেক্ষিতে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই রায় গণমানুষকে সন্তুষ্ট

করেছে। দেশের মানুষ এমন রায়ের জন্যই অপেক্ষা করছিল। টাকার জোরে আইনকে প্রভাবিত করা যায় না, তা আবারও প্রমাণ হলো। অপরাধী মীর কাসেম আলীকে রক্ষা করতে দেশ-বিদেশের অনেকেই ষড়যন্ত্র করে আসছিল। কোনো ষড়যন্ত্রই ধোপে টেকেনি।আনিসুল হক বলেন, আমরা ৪৫ বছর ধরে জাতিকে কলঙ্কমুক্ত করার অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসেছেন বলেই, এই অপেক্ষার অবসান ঘটছে। যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে।

রায় কার্যকরের ব্যাপারে তিনি বলেন, রাষ্ট্রপতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রয়েছেন। তিনি দেশে ফিরলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যদি আসামির পক্ষে প্রাণ ভিক্ষা চাওয়া হয়, তাহলে রাষ্ট্রপতির বিবেচনা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যদি প্রাণ ভিক্ষা না চাওয়া হয়, তা হলে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই ফাঁসি কার্যকর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

রাষ্ট্রপতি দেশে ফিরলেই রায় কার্যকর: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬