ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

এবার ২ মন্ত্রীকে নৃশংসভাবে খুন করলেন কিম

আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্রোধ, উত্তেজনা আর খামখেয়ালির নতুন উদাহরণ তৈরি করলেন উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক। তাই ‘বেয়াদবি’র অভিযোগে এবার অ্যান্টি এয়ারক্র্যাফট গানের ডগায় হাত-পা বেঁধে দুই মন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুকুম দিলেন তিনি। যেই হুকুম সেই কাজ হলো।

একদা তার দুই অনুগামীর দেহ ছিন্নভিন্ন করে দিলেন ৩৪ বছরের কিম। তাদের অপরাধ, তারা কোন একটি বৈঠকে কমিউনিস্ট একনায়ক তথা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ঠিকঠাক অভিবাদন জানাননি এবং ‘যথেষ্ট সম্মান ও আনুগত্য’ দেখাননি। ‘সন্তোষজনক আনুগত্য’ না দেখানোয় দুই মন্ত্রীই ‘বিদ্রোহী ও বিশ্বাসঘাতক’ বলে সন্দেহ দেখা দেয় কিমের মনে। তাই ঝুঁকি না নিয়ে ফায়ারিং স্কোয়াডে পাঠানো হয় দুই বৃদ্ধ মন্ত্রীকে।

তবে মৃত্যুদণ্ডের কায়দাটা একটু অভিনব করা হলো। বিমান বিধ্বংসী বন্দুক বা অ্যান্টি এয়ারক্র্যাফট গানের সামনে রেখে টুকরো টুকরো করে দেওয়া হল একদা বিশ্বস্ত’ দুই কমরেডকে। ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর নিজের হাতে দেশের শাসন ক্ষমতা হাতে তুলে নেন উত্তর কোরিয়ার কিম জং উন। সাম্প্রতিক অতীতে পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ অনুগামীদের নৃশংসভাবে হত্যা করে খবরের শিরোনামে আসেন প্রবল বিতর্কিত এই রাষ্ট্রনায়ক। একের পর এক পরমাণু পরীক্ষা, হাইড্রোজেন বোমার পরীক্ষা ও দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালিয়ে তিনি দুনিয়ার কাছে মূর্তিমান আতঙ্ক। আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়াকে পরমাণু হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন কিম। সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

এবার ২ মন্ত্রীকে নৃশংসভাবে খুন করলেন কিম

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬