ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মদ খেয়ে মাতাল পাখি

বাঙালী কণ্ঠ নিউজঃ মানুষকে মদ খেয়ে মাতলামি করতে দেখেছি আমরা। কিন্তু পাখিকে মদ খেয়ে মাতলামি করতে দেখেছে কি কেউ! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।

সম্প্রতি ইংল্যান্ডে সিগাল নামক বহু পাখিকে বমি করতে ও সোজা পথে হাঁটতে গিয়ে টলতে দেখা গেছে। পশুপাখি নিয়ে কাজ করেন তারা ধারণা করছেন, পাখিগুলো হয়তো মদ তৈরির কোনো কারখানার বর্জ্য থেকে মদ খেয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

পশুদের সুরক্ষায় কাজ করা সংগঠন ‘দ্য আরএসপিসিএ’ এসব পাখিদের বিষয়ে বেশ কিছু টেলিফোন পেয়েছে। শেষে তারাও উপসংহারে পৌঁছেছে, আশপাশের মদ তৈরির কোনো কারখানার বর্জ্য থেকে হয়তো তারা মদ খেয়েছে। ডেভন, ডরসেট এবং সমারসেটের সৈকতে বহু পাখিতে মরে পড়ে থাকতে দেখা গেছে আর অনেক পাখিকে গুরুতর অসুস্থ দেখা গেছে।

আরএসপিসিএ বলছে, অতিরিক্ত মদ্যপানে মানুষের যা হয় এ পাখিগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। পাখিগুলোকে দেখে মনে হচ্ছে, সব কিছু বুঝতে তাদের কষ্ট হচ্ছে আর সোজা হয়ে থাকতে সমস্যা তো হচ্ছেই।

আরএসপিসিএ’র এক কর্মকর্তা বলছেন, প্রথমে মনে হয়েছিল পাখিগুলো হয়তো ব্যাকটেরিয়াজনিত কোনো রোগে আক্রান্ত। পরে দেখা গেল বমি করার পর পাখিগুলো সুস্থ হয়ে উঠছে। বেশিরভাগ পাখি এখন সুস্থ বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মদ খেয়ে মাতাল পাখি

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮