ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

কম দামে বিক্রি হচ্ছে গুরুর চামড়া

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে চামড়া কেনাবেচা। বড় পাইকারি বাজার লালবাগ, সায়েন্সল্যাবে কাঁচা চামড়া বেচাকেনার ধুম পড়েছে।

তবে চামড়ার দাম অনেক কম বলে মৌসুমি  ব্যবসায়ীরা বলছিলেন। পশু জবাই হওয়ায় ঈদের দ্বিতীয় দিন আজও চামড়া আসবে বলে ব্যবসায়ীরা জানান।

বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রাক কিংবা ভ্যানে ভরে চামড়া আনছেন মৌসুমি ব্যবসায়ীরা। এখানে চামড়া ৯০০-১ হাজার ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর থেকে কম দামেও চামড়া বিক্রি হচ্ছে। আর সায়েন্সল্যাবেও একই অবস্থা বলে মৌসুমি ব্যবসায়ী ফরহাদ জানান জানিয়েছেন।

তিনি বলেন, ‘অনেক আশা করে ব্যবসায় এসেছি। কিন্তু এখন যে দাম দেওয়া হচ্ছে তাতে অনেক লোকসান গুণতে হচ্ছে।’ তিনি ৭৫টি চামড়া এখানে বিক্রি করেন।

পুরান ঢাকা ব্যবসায়ী হাসেম মিয়া বলেন, ‘সরকার যে দাম দিয়েছে এখানে সে দাম পাচ্ছি না। পাইকাররা কম দাম বলছে। আবার চামড়া রাখাও যায় না। একটি চামড়া সর্বনিম্ন ৫০০ টাকায়ও বিক্রি করতে হয়েছে।’

পাইকাররা জানান, সরকারি নির্ধারিত দামেই তারা চামড়া কিনছেন। অনেক সময় বেশি দামও দেওয়া হচ্ছে। সরকার যে দাম দিয়েছে সে দামেই চামড়া কেনা হচ্ছে বলে সায়েন্সল্যাবের পাইকার জয়নাল আবেদিন বলছিলেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, এবার চামড়া সংরক্ষণে কোনো সমস্যা হবে না। যে চামড়া সংগ্রহ করা হয়েছে, তা লক্ষ্যমাত্রা পূরণ হবে। সব মিলিয়ে ২০ কোটি ফুট চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। ঢাকায় লবণযুক্ত গরুর প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা।

ব্যবসায়ীরা জানান, চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সোয়া এক কোটি। বুধবার রাতেই অনেক কাঁচা চামড়া এসেছে। যা সারা বছরের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

কম দামে বিক্রি হচ্ছে গুরুর চামড়া

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮