১ অক্টোবর, ২০১৬ (বাসস) : নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল থেকে বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ এর আগে বাসসকে জানান, ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের- ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।
মেশিন রিডেবল এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, আগামীকাল উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরে রাজধানী ঢাকার দু’টি সিটি করপোরেশন ও দেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রামে বিতরণের কাজ শুরু করা হবে। তারপর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
ইসি’র কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮,১০,৫৮,৬৯৮ নাগরিকের মধ্যে প্রথমবারের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক কার্ড ওই পরিচয়পত্র নকল করেছিলো। মেশিন রিডেবল স্মার্ট কার্ড এই ধরণের জালিয়াতি প্রতিরোধ করবে।
স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ড মধ্যে কার্ডধারী নাগরিকের সব তথ্য থাকবে।
কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট সহ ২২ ধরনের সেবা পাবেন।
ইসি সূত্র জানান, যদিও স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিনামূল্যে দেয়া হবে। কার্ডধারীর কার্ড হারানো গেলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তিনি নতুন ভাবে তা সংগ্রহ করতে পারবেন।
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট
২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন
নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ
বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের
আগামীকাল স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬
- 714
Tag :
জনপ্রিয় সংবাদ






















