ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বাঁশবাগানে কি ভূত থাকে

প্রায়ই কটকট করে কলিজা কাঁপানো একটা শব্দ ভেসে আসে বাঁশঝাড়ের ভেতর থেকে। অনেকে মনে করে ভূতে করে এই শব্দ।লোকমুখে প্রচলিত আছে, ঠিক দুপুরে মেঠোপথের কোনো পথিকের সামনে হঠাৎই নুয়ে পড়ে রাস্তার পাশের কোনও বাঁশ। পথিক তখন ভালোমনে বাঁশটাকে ডিঙিয়ে পার হতে যায়। অমনি বাঁশটা হঠাৎ সোজা হয়ে যায়। পথিককে নিয়েই বাঁশ সোজা হয়। ফলে পথিক চিৎপটাং হয়ে উঠে যায় একেবারে বাঁশের মাথায়, নইলে মাঝপথ থেকেই ধম করে পড়ে মাটিতে! এতে মারাত্মক আঘাত পায় পথিক। কখনও কখনও মারাও যেতে পারেন।

মুখে মুখে প্রচলিত বেঁশোভূতের এই গল্প কেবল শোনাই যায়। ‘দেখেছি’ বলতে পারে এমন মানুষ দেখা যায় না। তবে ঘটনা একেবারে মিথ্যে নয়। মাঝে মাঝে কিছু ঘটে বলেই কিছু রটে। গাঁয়ের মানুষের কাছে এর সমাধানও আছে। তাঁদের ধারণা এসব বেঁশোভূতের শয়তানী। পথিককে একা পেয়ে ব্যাটা ইচ্ছে করেই একটা বাঁশ রাস্তার ওপর নুয়ে ফেলে। পথিক যখন পার হতে যায়, তখন সে বাঁশটা ছেড়ে দেয়। পাজি ভূতকে শায়েস্তা করার ওষুধও গ্রামবাসীদের জানা আছে। কেউ কখনো এমন অবস্থায় মুখোমুখি হলে তার উচিত ভয় না পেয়ে ওই বাঁশ এড়িয়ে যাওয়া। তখন হয়তো বেঁশোভূত সামনের কোনও ঝাড় থেকে আরেকটা বাঁশ ফেলে দেয়। পথিক যদি একের পর এক সবকটা বাঁশ এড়িয়ে যায়, তখন বেঁশোভূত বিরক্ত হয়ে তাকে ছেড়ে যায়। বেঁশোভূতকে শায়েস্তা করার আরেকটা উপায়ও গ্রামবাসীর জানা আছে। পথিককে সবার আগে বুকে সাহস বাঁধতে হবে। তারপর আশেপাশে খুঁজে দেখতে হবে মোটা-শক্ত কোনও লাঠি পাওয়া যায় কিনা। আর হাতে যদি একটা লাঠি থাকে, তা হলে তো কথাই নেই। সজোরে লাঠি দিয়ে কষে এক আঘাত করতে হবে বাঁশের গায়ে। সেই বাড়ি অদৃশ্য ভূতের গায়ে লাগবে । বোঁশোভূত পালাবে তখন বাপরে-মা-রে বলে। হেলে পড়া বাঁশও তখন যাবে সোজা হয়ে। পথিকের পথ তখন পরিষ্কার।

ব্যাখ্যা

প্রথমেই আসা যাক, বাঁশের কটকট শব্দ করার বিষয়টাতে। বাঁশ ৬০-৭০ ফুট উঁচু হয়। তবে বৃক্ষ নয়। ঘাস জাতীয় উদ্ভিদ। বলা চলে পৃথিবীর সর্ববৃহৎ তৃণ হলো বাঁশ। তাই বৃক্ষের মতো এর কাণ্ডের ভেতরটাও নিরেট নয়, ফাঁপা। আধাফুট দূরে দূরে একটা করে গিঁঠ। ভেতরটা ফাঁপা হওয়ার কারণে বাঁশ অন্য উদ্ভিদের মতো দৃঢ় নয়। তাছাড়া বাঁশের আগার দিকে কঞ্চি থাকে অনেক বেশি। অনেক বড়ও হয় সেগুলো। তাই আগার দিকটা ভারি হয়ে যায়। তখন বাঁশের ওপর মহাকর্ষ বলের প্রভাব ভালোই কাজ করে। সব তৃণের মতো বাঁশেরও হেলে পড়া ভাব এসে যেতে বাধ্য। কিন্তু চারা বা কোঁড়া বাঁশের হেলে পড়া ভাব থাকে না। বাঁশ অনেক বড় হলে পরিণত হওয়ার পর তার আগাটা ক্রমেই ভারী হতে শুরু করে। এ প্রক্রিয়া এক দিনের নয়, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলে। ধীর এ প্রক্রিয়ায় প্রধান বাধা বাঁশের ভেতরকার তন্তু। মহাকার্য বল যতই তাকে নুয়ে ফেলার চেষ্টা করুক, বাঁশের শরীরের ভেতরে তন্তুগুলো কিছুটা হলেও বাধা দেয়ার চেষ্টা করবে। আর তখনই কটকট শব্দ হয় বাঁশঝাড়ে। ঠিক দুপুরে মাঠ প্রায় নির্জন থাকে। সুনসান নির্জনতায় সামান্য শব্দও অনেক দূর থেকে শোনা যায়। গাঁয়ের মানুষ এতসব ব্যাখ্যার ধার ধারে না। তারা ভয় পেতে ভালোবাসে। নির্জন বাঁশঝাড়ে হঠাৎ কটকট শব্দ হলে তারা থমকে তাকায়। কিন্তু শব্দের উৎস খুঁজে পায় না। ফলে কাল্পনিক বেঁশোভূত সার্থক করে তার ভয় পাওয়াটাকে।
দুপুরে বাঁশ কটকট করার আরও একটা কারণ আছে। বিশেষ করে গ্রীষ্মের দুপুরে। প্রচণ্ড দাবদাহের কারণে বাঁশের ভেতরের তন্তুগুলোর ভেতর ফাটল ধরে। সে সময় যদি একে কোনভাবে মোচড়ানো যায় তবে কটকট শব্দ তো হবেই। এখানে মোচড়ানোর কাজটা করে মহাকর্ষ ক্রিয়া। তাই চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসের দুপুরেই কটকটে ভূতের আনাগোনা বাঁশবাগানে বেশি।
এবার দেখা যাক পথরোধ করা ভূতের ব্যাপারটা। কেউ কি দেখেছে এঘটনা? এমন কাউকে পাওয়া যাবে না যে নিজে দেখেছে। কেউ বলে তার চাচা দেখেছে, সেই চাচা আবার দশ বছর আগেই পটল তুলেছে। কেউ বলে তার অমুক আত্মীয় দেখেছে। কিন্তু সে থাকে অনেক দূরে। সুতরাং বেঁশোভূত দেখেছে এমন কাউকে পাওয়া যায় না। তাহলে রটনাটা রটল কীভাবে?

ধরা যাক, একজন চাষা তার গরু-বাছুরের পাল নিয়ে মাঠে যাচ্ছেন। রাস্তায় পড়ল হেলে পড়া এক বাঁশ। এমন ভাবে হেলে আছে, এর নিচ দেয়ে গরু পার করার পর্যাপ্ত জায়গা নেই। আবার বাঁশ যে লাফিয়ে পার হতে হয়, সে বুদ্ধিও গরুর নেই। যদি নিজে ইচ্ছা না করে শত চেষ্টা করেও চাষা গরুকে দিয়ে লাফিয়ে বাঁশ ডিঙোতে পারবে না। বেশি চেষ্টা করতে গেলে গরু বিগড়ে যেতে পারে। তখন চাষার সামনে সবচেয়ে ভালো বুদ্ধি বাঁশটাকে আরেকটু হেলিয়ে নিচ করে ফেলা। গরু সহজেই তখন বাঁশ ডিঙোতে পারবে।
সাধারণত মেঠোপথের দুদিকেই গাছাপালা বা বাঁশঝাড়ের অভাব হয় না। হেলে যাওয়া বাঁশটাকে চাষা উল্টো দিকের কোনো গাছ বা বাঁশ ঝাড়ের সাথে বেঁধে ফেলতে পারে। এমনভাবে বাঁধতে হবে যেন বাঁশ টানটান হয়ে রাস্তায় শুয়ে পড়ে।
এখন প্রশ্ন হতে পারে, চাষা দড়ি পাবে কোথায়? গায়ের মাঠে কখনও দড়ির অভাব হয় না। দড়ির মতো ব্যবহার করা যায় এমন লতার অভাব নেই মেঠোপথে। তাছাড়া কিছু গুল্মের ছালও ভালো দড়ির কাজ করে। এভাবে বাঁশটা বেঁধে সেটা ডিঙিয়ে আমাদের ওই চাষা চলে যায় নিজের গন্তব্যে। এরপর আসে পথিক। সে রাস্তায় শুয়ে পড়া বাঁশ পার হতে গিয়ে ঘটিয়ে ফেলে বড় এক বিপত্তি। তার লুঙ্গির সাথে আটকে য়ায় বাঁশের কেটে ফেলা কোনাও কঞ্চির চোখা আগা। পথিক হুমড়ি খেয়ে পড়ে। টান লাগে বাঁশের লতায় বাঁধা আগায়। তাতে যেনতেন প্রকারে বাঁধা লতাটা যায় ছিঁড়ে। মুক্ত হয় বাঁশ। পথিককে নিয়ে উঠে যায় বেশ খানিকটা উপরে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে রাস্তার ওপর। বিহ্বল পথিক কিন্তু খেয়ালই করেনি লতায় বাঁধা বাঁশের আগাটার দিকে। সে দেখে, বাঁশ যে-ই ডিঙোতে গেছে, অমনি অদৃশ্য শয়তান ভূতটা বাঁশটাকে উঁচু করে ধরেছে। বাড়ি ফিরে সে বউ-ছেলেমেয়ে-প্রতিবেশিদের কাছে বেঁশোভূতের খপ্পরে পড়ার কাহিনিই তো বলবে!
এবার দেখা যাক লতায় বাঁধা বাঁশ দেখে সাহসী পথিক কী করে। পথিকের জানা আছে, বেঁশোভূতের শয়তানীর কথা। সে দেখবে, পথের মাঝখানে সটান আস্ত একটা বাঁশ, তখন বেঁশোভূতের কথা মনে পড়বে। ভূতকে কীভাবে শায়েস্তা করতে হয় সেকথাও মনে পড়বে। আশপাশ থেকে একটা ভারী লাঠি কুড়িয়ে নিয়ে বাঁশের গায়ে বসিয়ে দেবে জোরসে ঘা। এই আঘাত থেকে যে বলের সৃষ্টি হবে তার একটা অংশ ব্যয় হবে লতা ছিঁড়তে। লতায় বাঁধার কারণে যে বলটুকু বেঁধে রাখা হয়েছিল সেটাও মুক্ত হবে। সুতরাং দুই বল মিলে যে কাজটা করবে তাতে বাঁশটা আগে যে পর্যন্ত হেলে ছিল তারচেয়েও বেশি ওপরে উঠে যাবে। সাহসী পথিক তখন দেখবে কীভাবে সে বেঁশোভূতকে শায়েস্তা করেছে। এককান, দুকান হয়ে সেই ঘটনা ফুঁলে-ফেঁপে ছড়িয়ে পড়বে দূর দূরান্তে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বাঁশবাগানে কি ভূত থাকে

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬