ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নার্গিসের হামলাকারী রেহাই পাবে না : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলাকারী বখাটে বদরুল আলম যে সংগঠনেরই হোক না কেন, সে রেহাই পাবে না।

তিনি বলেন, হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতনকারী কেহই রেহাই পায়নি। বদরুলও পাবে না।

তিনি আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার শারীরিক অবস্থায় খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরো বলেন, হামলার ঘটনা ভিডিও করার চেয়ে ভিকটিমকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সব ঘটনার ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

চুমকি বলেন, যত সংখ্যক লোক দূর থেকে খাদিজার এই ঘটনা প্রত্যক্ষ করেছেন, তারা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে হয়ত হামলাকারী এতটা নৃশংস হওয়ার সুযোগ পেত না।

প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে আইসিওতে থাকা খাদিজাকে দেখেন এবং ডাক্তারদের সাথে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। খাদিজার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি ডাক্তাদের নির্দেশ প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নার্গিসের হামলাকারী রেহাই পাবে না : চুমকি

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬