ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা : মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার স্বামী একজন ভদ্রলোক। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা নারীরা মিথ্যা বলছেন।

ট্রাম্পের স্ত্রী বলেন, নারীদের নিয়ে ভিডিওচিত্রে ধারণ করা ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য। তবে সেই ব্যক্তির সঙ্গে তার দেখা ট্রাম্পের মিল নেই। সম্প্রতি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির উপস্থাপক বিলি বুশের উদ্দেশে ট্রাম্প বলছেন, তারকা হওয়ায় তিনি নারীদের জোরপূর্বক স্পর্শ করতে পারেন।

ওই ভিডিও প্রকাশিত হওয়ার পর বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে ট্রাম্পের সমালোচনা শুরু হয়। এমনকি নিজ দলের অনেক নেতাও ট্রাম্পকে সমর্থন দেওয়া থেকে সরে আসেন। যদিও এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প।

ওই ভিডিওর বিষয়ে সিএনএনকে ট্রাম্পের স্ত্রী বলেন, আমি জানি সে (ট্রাম্প) নারীদের সম্মান করে। এরপরও সে এই অভিযোগগুলো (যৌন হেনস্তা) অস্বীকার করছে। কারণ সেগুলো মিথ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা : মেলানিয়া

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬