ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বুকের বাম দিকে ব্যথা হলে তা সাধারণত হৃদরোগের সঙ্গে সম্পর্কিত

বাঙালী কণ্ঠ নিউজঃ বুকের বাম দিকে ব্যথা হলে তা সাধারণত হৃদরোগের সঙ্গে সম্পর্কিত থাকে। সাধারণত হৃদরোগে কেউ আক্রান্ত হলে সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দেয়। এর মধ্যে শ্বাসকষ্ট, বাম বা ডান হাতে তীব্র ব্যথা, ঘাড়, কাঁধ, চোয়াল এবং পিঠেও তীব্র ব্যথা দেখা দেয়। এছাড়া কারও কারও হৃদস্পন্দন বেড়ে যায়, বমি বমি ভাব, অস্বাভাবিক ঘাম এবং মাথা ঘোরা দেখা যায়। তবে বুকে ব্যথা হলেই যে সবসময় হৃদরোগে আক্রান্ত হওয়ার সংকেত দেয় তা নয়। কখনও কখনও এটা ভিন্ন কারণেও হতে পারে। যেমন-

১. প্যানিক অ্যাটাক হলে বুকে ব্যথা হতে পারে। সেটা কয়েক মিনিট স্থায়ী হয়। তারপর কমে যায়। প্যানিক অ্যাটাকের কারণে মাংসপেশী শক্ত হয়ে যায়, তখন বুকে বা অন্যান্য স্থানেও ব্যথা দেখা দেয়। তখন অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে আতঙ্কিত হয়ে পড়েন। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। সাধারণত অতিরিক্ত উৎকন্ঠা বা দুশ্চিন্তা থেকেই এমন হয়। যদি ঘন ঘন এটা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. অনেকসময় ঝাল, অ্যাসিডিক,ক্যাফেইন জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তখন বুকে ব্যথা হতে পারে।

৩. বেশী ভারী জিনিস বহন করলেও অনেকসময় মাংসপেশী শক্ত হয়ে যায়। তখন বুকে ব্যথা হতে পারে।
৪. আপনি যখন বিষণ্নতায় থাকেন তখন হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় এবং দ্রুত রক্ত প্রবাহিত হয়। যার ফলে হঠাৎ বুক ব্যথা শুরু হয়। তবে চিকিৎসকদের মতে, বুকে ব্যথা হলে তা অবহেলা করা ঠিক নয়। হৃদরোগে আক্রান্ত হয়তো নাও হতে পারেন কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকা উচিত।
Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বুকের বাম দিকে ব্যথা হলে তা সাধারণত হৃদরোগের সঙ্গে সম্পর্কিত

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯