ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

যেভাবে আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়া

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে হেদায়েতি বয়ানের পর বেলা ১১টার দিকে মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১২টার দিকে। দিল্লির নিজামুদ্দিন মারকাযের প্রধান মুরব্বি মাওলানা সাদ কান্দলভী আখেরি মোনাজাত পরিচালনা করছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার পরিবারসহ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গভবনের দরবার হলে বসে বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় গণভবনে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। বিরোধীদলীয় নেতা বেগম রওশন

এরশাদ এমপি তার বাসভবনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে বসে মোনাজাতে শরিক হন।

এছাড়াও মন্ত্রী ও এমপিসহ বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক মিশনের সদস্য ও পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও মোনাজাতে অংশ নেন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় তিনদিনব্যাপী বৃহত্তম এ জমায়েতের শেষ দিনে রোববার ভোর থেকেই আখেরি মোনাজাতে শামিল হতে ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানীর আশপাশের মানুষ ইজতেমার ময়দানে আসেন।

এর আগে হেদায়েতি বয়ানও পরিচালনা করেন মাওলানা সাদ। বয়ানের অনুবাদ করেন মাওলানা ওমর ফারুক। বাদ ফজর থেকে বয়ান করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। রবিবার ভোর রাত থেকে শীত উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলমানরা টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হতে থাকে।

চার দিন বিরতির পর গত ২০ জানুয়ারি ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হয়। আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতও বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

যেভাবে আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭