ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ শিশু একাডেমিতে প্রথম ডিজি

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রথমবারের মতো মহাপরিচালক (ডিজি) পেলো ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ শিশু একাডেমি। এই দুটি সংস্থায় মহাপরিচালক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২০ আগস্ট) আদেশ জারি করেছে।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাঈদ নুর আলম। আর শিশু একাডেমির প্রথম মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরি।

গত বছরে ৮ অক্টোবর ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ করার পর সেখানে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠনের কথাও বলা হয়। এজেন্সিতে একজন মহাপরিচালক ও দু’জন পরিচালকের পদ রয়েছে।

প্রাথমিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) মো. রাশেদুল ইসলামকে দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে সাঈদ নুর আলমই এজেন্সির প্রথম নিয়মিত মহাপরিচালক।

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত তথ্য-উপাত্ত ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করলে তা অপসারণ বা ব্লক করার জন্য বিটিআরসিকে অনুরোধ করতে পারবেন এজেন্সির মহাপরিচালক।

এছাড়া ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য-উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জনশৃঙ্খলা ক্ষুণ্ন করে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তা ব্লক বা অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ করতে পারবে।

অপরদিকে নতুন শিশু একাডেমি আইনে একজন মহাপরিচালকের পদ সৃষ্টির কথা বলা হয়। মহাপরিচালকই একাডেমির সার্বক্ষণিক প্রধান নির্বাহী।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ শিশু একাডেমিতে প্রথম ডিজি

আপডেট টাইম : ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯