২৫ শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। একই সঙ্গে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের জন্য জাতিসংঘে প্রস্তাবও পাঠানো হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে ২৫ মার্চ তারিখকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের লক্ষে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১১ মার্চ ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকান্ডকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সংসদে সর্বসম্মতভাবে পাস হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার বিষয়টি মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। এটা হবে ক- শেণিভুক্ত একটি দিবস। ক-শ্রেণিভুক্ত দিবসের আর্থিক খরচ সর্বোচ্চ ও এটি উচ্চ শ্রেণির। দিবসটিকে কীভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হবে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের একটি সংস্থা আছে, যারা এটা নিয়ে কাজ করে। সেখানে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যে। চলতি বছর ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে কিনা-এ বিষয়ে শফিউল আলম বলেন, মন্ত্রিসভার কাছে এসেছে শুধু দিবস ঘোষণার জন্য। বাকি কাজ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ বছর দিবস পালনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তুতি আছে কিনা তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণা, প্রস্তাব জাতিসংঘে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
- 444
Tag :
জনপ্রিয় সংবাদ

























