ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ববিতা- চম্পার নামে ফেসবুক খুলে চাঁদাবাজির অভিযোগ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ববিতা ও চম্পার নামে ভুয়া ফেসবুক খুলে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ করেছেন দুই দুই বোন।

তবে কারা তাদের নামে আইডি খুলে এমনটা করছেন বুঝতে পারছেন না এই দুই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিব্রত ও আতঙ্কিত তারা।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানান অভিনয়শিল্পী ববিতা ও চম্পা। ববিতা বলেন, আমি ফেসবুক ব্যবহার করি না। তবে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড।

তিনি বলেন, ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেওয়া হয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মেসেঞ্জারে অনেকের কাছে নাকি টাকা চেয়েছি। খুবই চিন্তার বিষয়। তাই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শুধু ববিতা নয় ছোট বোন চম্পাও ফেসবুক নিয়ে বিরক্ত। চম্পার ফেসবুক আইডি থেকেও কে বা কারা টাকা দাবি করছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন। পরিচিত অনেকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।

তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ফেসবুক আইডি আমার ভেবে বিশ্বাস করে প্রতারিত হবেন না। আমি ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের বিভ্রান্তিকর খবরে মোটেও কান দেবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ববিতা- চম্পার নামে ফেসবুক খুলে চাঁদাবাজির অভিযোগ

আপডেট টাইম : ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯