ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দুই যুগ পেরিয়ে মৌসুমীর রূপালী জীবন

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্রের পথ ধরে পাড়ি দিলেন ২৪ বছর। ১৯৯৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহর নায়িকা হয়ে রূপালি ভুবনে যাত্রা শুরু করেন। সেই বছরের ২৫ মার্চ মুক্তি পেয়েছিলো ছবিটি। আজ মৌসুমীর চলচ্চিত্র জীবনের দুই যুগ পূর্ণ হলো।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমীর জনপ্রিয়তা কোন সময় কমেনি। অন্যান্য অভিনেত্রীদের মতো বয়সের ভারে নুয়ে পড়া কিংবা রূপের মাধুর্য্য হারিয়ে সেকেলেও হয়ে যাননি মৌসুমী। দুই যুগ পেরিয়েও তিনি চিরসবুজ চিত্রনায়িকা। এজন্যই ঢাকাই ছবির বিংশ শতাব্দীর নায়িকাদের আদর্শ মৌসুমী।

তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী প্রায় আশিটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে অধিকাংশই দর্শকনন্দিত ও ব্যবসাসফল চলচ্চিত্র। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, আদর্শ ঘরণী হিসেবেও মৌসুমীর আলাদা সম্মান রয়েছে। চলচ্চিত্রের কাজের সামাল দিয়ে ভালোবাসার সংসারকেও আগলে রেখেছেন সযত্নে। স্বামী ওমর সানি এবং দুই সন্তান ফারদিন ও ফাইজাকে নিয়েই মৌসুমীর সংসার।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা এই অভিনেত্রীর স্বামী অভিনেতা ওমর সানিও তাকে নিয়ে গর্ব করেন। তাই তো স্ত্রীর চলচ্চিত্র ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে নিজের ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

17523246_1290494061019359_7529291712157136251_nওমর সানী লেখেন, আমি ধন্যবাদ দিতে চাই আমার শশুর-শাশুড়ি, পরিচালক সোহানুর রহমান সোহান, সুকুমার দাদা (এমপি), চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এবং সিরাজ ভাইকে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয়দর্শিনী মহারানী মৌসুমীকে চলচ্চিত্রে আনার জন্য। চলচ্চিত্রে ২৪ বছর হলো তোমার মৌসুমী। আমি আরও কৃতজ্ঞ দর্শকদের কাছে। দোয়া করি হাজার বছর বেঁচে থাকো বাঙালির মানসপটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দুই যুগ পেরিয়ে মৌসুমীর রূপালী জীবন

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭