ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বৈদ্যুতিক হিটার থেকেই আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

‘ইলেকট্রিক হিটার’ থেকেই বাংলাদেশ ব্যাংকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি বলেছেন ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান সমরেন্দ্র নাথ বিশ্বাস। শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পর এই ধারণার কথা জানান তিনি। সংবাদ মাধ্যমকে এ প্রসঙ্গে তিনি জানান, ধারণা করা হচ্ছে ইলেকট্রিক হিটার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কারণ ইলেকট্রিক হিটারটি প্লাকে লাগিয়ে রেখে যাওয়া হয়েছিল। প্লাক থেকে ৭/৮ ইঞ্চি দূরে অত্যন্ত হিট হয়ে গেছে। তাছাড়া, ইলেকট্রিক হিটারটি সেখানেই পড়ে রয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটা সিপিওর (কম্পিউটার) সামনের অংশ পুড়েছে, পেছনের অংশ পোড়ে নাই। তঘটনা তদন্তের জন্য পুলিশ ওই সিপিও এবং ইলেকট্রিক হিটারটি নিয়ে গেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ব্যাংক ভবনের ১৪ তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বৈদ্যুতিক হিটার থেকেই আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭