বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো সালমানের মৃত্যুর ৪১দিন পর অর্থাৎ ১৯৯৬ সালের ১৮ই অক্টোবর। জাকির হোসেন রাজুর লেখা, আবু তাহেরের সুর ও সংগীতে এ ছবির সাবিনা ইয়াসমিন এবং আগুনের গাওয়া ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলো। প্রায় ২১ বছর পর সেই গান আবারো নতুন সংগীতায়োজনে শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির জন্য গাইলেন ইমরান ও খেয়া। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। গত ২৯শে মার্চ রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিং-এর আগে খেয়া সাবিনা ইয়াসমিনের সঙ্গে এবং ইমরান আগুনের সঙ্গে মুঠোফোনে কথা বলে দোয়া চেয়ে নেন। এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন রাজু, ‘জীবন সংসার’ ছবির প্রযোজক জলিল, শামীমুল ইসলাম শামীম, আরজু ও পরীমনি।
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী
সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত
দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল
দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির
২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী
চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত
রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ
ইমরান-খেয়ার কন্ঠে সালমানের গান
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
- 496
Tag :
জনপ্রিয় সংবাদ



























