পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে গত বুধবার এমপিওভুক্তির ঘোষণা দেয়া হয়। প্রতিষ্ঠানগুলোর পাঁচটির ফলাফল সন্তোষজনক হলেও বিতর্ক উঠেছে উপজেলার অষ্টমনিষা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজকে নিয়ে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম, অভিযোগ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলার পরেও এমপিওভুক্ত হওয়ায় বিষ্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা গ্রামে একটি বিদ্যালয়ের জন্য মানিকজান নামে এক ব্যক্তির দান করা ৩৩ শতক জমির ওপর পাবনার বেঙ্গলস্টার এরিয়া ওয়ার্ক সোসাইটি নামে একটি এনজিও ১৯৯৯ সালে একটিসহ এই উপজেলায় মোট তিনটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। এতে আর্থিক সহযোগিতা করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। পরবর্তীতে ওই অর্থায়নেই সরকারি ওই জায়গায় বিদ্যালয় ভবন নির্মাণ ও আসবাবপত্র বানানো হয়। কিন্তু ২০০৪ সালে এনজিওর অর্থাভাবে প্রাথমিক বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে ওই প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয় বন্ধ হওয়ার সুযোগে ওই জায়গা ও আসবাবপত্রসহ বিদ্যালয়ের আধাপাকা টিনশেড ঘর দখল করে ২০০৪ সালে অষ্টমনিষা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্থাপন করে।
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি
কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী
বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা
শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা
প্রাথমিক বিদ্যালয় হলো কলেজ নেই পাঠদান, তবুও এমপিওভুক্তি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- 333
Tag :
জনপ্রিয় সংবাদ



























