ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামীকে হত্যার পরিকল্পনা করে মিন্নি

বাঙালী কণ্ঠ নিউজঃ নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামী রিফাতকে হত্যার পরিকল্পনা করে মিন্নি-এমনটাই দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বুধবার গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে রিফাতকে হত্যার পরিকল্পনা করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার আগের দিন মিন্নি নয়ন বন্ডের বাড়িতে যায়। সেখানে বসেই স্বামীকে হত্যার পরিকল্পনা করে।

এই মামলার ৬ নম্বর আসামি টিকটক হৃদয় আদালতে দেওয়া জবানবন্দিতে আয়েশা সিদ্দিকা মিন্নির সংশ্লিষ্টতার কথা জানা যায় বলেও জানান মো. হুমায়ুন কবির।

দ্বিতীয় ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মিন্নি রিফাতকে রক্ষার যে চেষ্টা করে সেখানে সে নয়নকে জাপটে ধরলেও তাকে (মিন্নি) কোনো আঘাত করেনি। এটা ছিল লোক দেখানো।

ঘটনার আগের দিন এবং ঘটনার পূর্বে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির মুঠোফোনের আলাপ-আলোচনা থেকে এই হত্যাকাণ্ডে মিন্নির জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামীকে হত্যার পরিকল্পনা করে মিন্নি

আপডেট টাইম : ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯