ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

হত্যা মামলার প্রধান আসামীর জামিন, দুধ-পানি ছিটিয়ে বরণ

বাঙালী কণ্ঠ নিউজঃ মাদারীপুরের রাজৈর উপজেলার আলোচিত সোহেল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামী সিরাজুল ইসলাম হাওলাদার গত বুধবার উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন পেয়েছেন। তিনি স্থানীয় বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জামিন পেয়ে পরের দিনই তার নিজ নির্বাচনী এলাকায় যান। এলাকায় চেয়ারম্যানের উপস্থিতি দেখে শত শত মানুষ ইউনিয়ন পরিষদের সামনে ভির করে। এ সময় তারা চেয়ারম্যানকে ফুলের মালা ও দুধ-পানি ছিটিয়ে বরন করে নেয়।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নিহত ব্যাবসায়ী সোহেল হাওলাদারের পরিবার। চেয়ারম্যানের উপস্থিতি দেখে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা জানতাম এমনটাই হবে। বিগত দিনেও ঠিক এমনটাই হয়েছে। যে কোন মামলাই চেয়ারম্যানের কাছে এখন দুধ ভাতের মত পরিনত হয়েছে। আইন যে সবার জন্য না তার প্রমান আবারও আদালত করে দেখাল। একজন মানুষ প্রকাশে খুন করলো আর আদালত তার সাজা না দিয়ে জামিন দিলো।

তাহলে আমরা কি ভাববো এই দেশে কোন সঠিক বিচার নাই। টাকা জার আদালত তার। এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাজাহান মিয়া বলেন, হত্যা মামলার প্রধান আসামী চেয়ারম্যান সিরাজুল ইসলাম উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ অস্ত্র মামলা রয়েছে। তবে দ্বিতীয় মামলাটি নিয়ে এখনও তদন্ত চলছে।

গত বুধবার (১৭ই জুলাই) দুপুরে চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার কে হাইকোর্টের একটি বেঞ্চ আগাম জামিন দেন। তার জামিনের কথা শুনে চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন মামলার বিবাদী পক্ষের লোকজন। এই সময় পুরো আদালত প্রাঙ্গণ হয়ে উঠে উত্তেজনা মুহূর্ত। তখন চেয়ারম্যান পক্ষের মামলার আইনজীবীও ওই হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। পরে চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার ১০ জনকে আসামী করে একটি গুম ও খুনের মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

হত্যা মামলার প্রধান আসামীর জামিন, দুধ-পানি ছিটিয়ে বরণ

আপডেট টাইম : ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯