ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিলেটে ভোটের আগে অস্ত্র উদ্ধার

সিলেটে ভোটের আগের রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর এলাকার একটি আনারস বাগান থেকে দেশিয় তৈরি ‘ওয়ান শ্যুটার’ গান উদ্ধার করা হয়। তবে অস্ত্রের মালিক সনাক্ত করা যায়নি।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিয়ানীবাজারের মোল্লাপুরের একটি আনারস বাগানে ব্যাপক তল্লাশি চালায় র‌্যাবের একটি দল। এসময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি ‘ওয়ান শ্যুটার গান’ ও ১২ বোর শটগানের ১টি কার্তুজ উদ্ধার করা হয়। তবে অস্ত্র ও কাতুর্জের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে র‌্যাবের তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

সিলেটে ভোটের আগে অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬