ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত বৃহস্পতিবার বিকালে আদালতের নির্দেশে এই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ এনে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী আরও জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দেয় হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

আপডেট টাইম : ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬