ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ফেসবুকে উসকানিমূলক বক্তব্য, গ্রেপ্তার আরও ২ শিক্ষার্থী

বাঙালী কণ্ঠ নিউজঃ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক মিথ্যা তথ্য অপপ্রচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।

বুধবার দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া চেষ্টা করেছে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ও ৬৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪।’ আরও তথ্যের জন্য আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

শারমিন জাহান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যারাই এসব অপপ্রচার করবে অথবা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ফেসবুকে উসকানিমূলক বক্তব্য, গ্রেপ্তার আরও ২ শিক্ষার্থী

আপডেট টাইম : ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮