ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সিলেট সিটি মেয়র আরিফুলের জামিন, মুক্তি এখন সময়ের ব্যাপারমাত্র

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেন।

এ আদেশের ফলে এখন আরিফুল হক চৌধুরীর মুক্তিলাভ এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন

তার আইনজীবী।

এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরীকে গত ৬ সেপ্টেম্বর কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের জামিন বহাল রাখেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। পরবর্তীকালে এই মামলার সম্পূরক চার্জশিটে আরিফুল হককে আসামি করা হলে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন। এরপর থেকে মেয়র আরিফুল কারাগারে রয়েছেন। এর মধ্যে মায়ের অসুস্থতায় মানবিক কারনে চলতি বছরের ২২ মার্চ ১৫ দিনের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে ১০ এপ্রিল আদালতে হাজির হলে পুনরায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সিলেট সিটি মেয়র আরিফুলের জামিন, মুক্তি এখন সময়ের ব্যাপারমাত্র

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬