ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৬ আগস্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৬ আগস্ট ধার্য করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরবর্তী তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর (২০১৮) শাহবাগ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

মামলার এজাহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার (নাজমুল হুদা) বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

২০১৭ সালের ২০ জুলাই এই উৎকোচ চাওয়ার পর তিনি প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হলেও তখনই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মনস্থির করেন। কিন্তু আসামি এসকে সিনহা ওই সময় প্রধান বিচারপতি হওয়ার কারণে মামলা দায়ের থেকে পিছপা হন নাজমুল হুদা। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৬ আগস্ট

আপডেট টাইম : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯