ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

অনার্সে ভর্তি হতে ন্যূনতম জিপিএ ২.৫০ লাগবে

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে।

মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ করে থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ লাগবে।

এত দিন ন্যূনতম যোগ্যতা এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২ ছিল।

শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহউপাচার্য মশিউর রহমান ও হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

অনার্সে ভর্তি হতে ন্যূনতম জিপিএ ২.৫০ লাগবে

আপডেট টাইম : ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯