ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে এবার মুখ খুললেন তিশা

ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈর মারধরের অভিযোগে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। অভিনেত্রী জানান, ব্যক্তিগত আক্রমণ নয়, চরিত্রের প্রয়োজনেই সহকর্মীর সাথে এমন আচরণ করেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) অভিনেত্রী সামিয়া অথৈ ফেসবুক লাইভে অভিযোগ তুলে জানান, পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা অথৈকে সবার সামনে অকারণে মারধর করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তানজিন তিশা জানান, এ অভিযোগ সত্য নয়। ‘ভুল বোঝাবুঝি’ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অথৈর মিথ্যা অভিযোগ করাকে ‘অপেশাদার আচরণ’ বলে দাবি করেছেন তিশা।

তিশা বলেন, নাটকে আমি এমন একটি চরিত্র করছি যে চরিত্রটি স্পেশাল চাইল্ড বা অটিস্টিক। চরিত্রের প্রয়োজনে এমনটা আমি করেছি। ১৫ থেকে ২০ দিন পর কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।

তিশা আরও বলেন, মেয়েটির ব্যক্তিগত দুর্বলতা হলো সে পেশাদার বিষয়কে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এটি তার বুঝতে ভুল হয়েছে। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি।

অথচ লাইভে অথৈর দাবি, দুই বছর আগে অথৈকে অভিনেতা মুশফিক ফারহানের সাথে নাটক করতে নিষেধ করেছিলেন তিশা। সে নিষেধ না মানাতেই এমন আচরণ করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে এবার মুখ খুললেন তিশা

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬