ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিয়ে করেছেন মারধর কান্ডে আলোচিত মনিকা কবির

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং জীবনের নতুন অধ্যায় শুরু করেই নেটিজেনদের নজর কাড়লেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

তিনি বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই এ তথ্য নিশ্চিত করেন মনিকা। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা বিয়ে করেছি’।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন এই দম্পতি। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি ফুটে উঠেছে, যা দ্রুতই সামাজিকমাধ্যমে ছড়িয়ে যায়।

তবে বিয়ের এই খবরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ছিল। অনেকেই শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন—বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি এই বিয়ে? কমেন্ট বক্সে এমন মন্তব্যও চোখে পড়েছে।

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্ক পুরোপুরি না কাটতেই বিয়ের খবর দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিয়ে করেছেন মারধর কান্ডে আলোচিত মনিকা কবির

আপডেট টাইম : ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬