ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে প্রেক্ষাগৃহে বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে সংস্কার নিয়ে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট ৩৭% মা-মেয়ে হত্যা বোরকা পরে ঢোকেন গৃহকর্মী, বের হন স্কুল ড্রেসে ঘড়ি বাঁ হাতে পরেন কেন, ডান হাতে পরলে কী হয় গবেষণার ফলাফল প্রকাশ অনলাইন প্লাটফর্মে শিশুরা মারাত্মক ঝুঁকিতে, ফেসবুক বেশি অনিরাপদ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অগ্রহায়ণে আল্লাহর রহমত : রিজিক, কৃতজ্ঞতা ও কৃষকের ঈমানি হাসি হাদিসের কথা হাশরের মাঠে আরশের ছায়া পাবেন যারা আমিরুলের হ্যাটট্রিকে হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করা দলের মুখোশ উন্মেচিত হয়েছে

সাড়া ফেলেছে শুভ ও কিশোরগঞ্জের তরুণীর গানের ভিডিও

মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও জলি জুটির প্রথম ছবি ‘নিয়তি’। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবির প্রচারণার অংশ হিসেবে শুভর সঙ্গে নতুন একজন গায়িকাকে জনপ্রিয় গানটি গাওয়ার সুযোগ দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

অনলাইনে প্রতিযোগিতার মাধ্যমে কিশোরগঞ্জের তরুণী নুরেন দুর্দানা সিমুনকে নির্বাচন করা হয়। পরে তাকে নিয়ে ‘অনেক সাধনার পরে আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন আরিফিন শুভ। সেই গানের ভিডিওটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। মাত্র একদিনে ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ২২ হাজার বারেরও বেশি।

ছবিটিতে ঠাঁই পাওয়া এই গানটির সংগীতায়োজন করেছিলেন কলকাতার স্যাভি। এতে কণ্ঠ দিয়েছিলেন ন্যানসি ও ইমরান। তারও আগে রিয়াজ-শাবনূর জুটির সুপারহিট ছবি ‘ভালোবাসি তোমাকে’তে এই গানটি প্রথম ব্যবহৃত হয়। সেখানে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। চমৎকার আবেগময় কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

প্রসঙ্গত, গেল ১২ আগস্ট মুক্তি পেয়েছে ‘নিয়তি’। এর আগে গেল জুন মাসে ছবিটি মুক্তি পায় কলকাতায়। সেখানকার প্রতিষ্ঠান এসকে মুভিজ যৌথ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে প্রেক্ষাগৃহে বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে

সাড়া ফেলেছে শুভ ও কিশোরগঞ্জের তরুণীর গানের ভিডিও

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬