ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আব্বু’কে ডাকলেন খাদিজা

ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিস অবশেষে কথা বলতে পেরেছেন। মঙ্গলবার তার বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন বলে নিশ্চিত করেছেন খাদিজার বাবা মাসুক মিয়া।

মাসুক মিয়া জানান, ‘ও আব্বু ডেকেছে। একেবারে আসতে। কিন্তু আমি শুনতে পেয়েছি। আমি নিজে শুনেছি। ও হালকা হালকা চিনতে পারছে পরিবারের সবাইকে। ব্যথা পেলে গোঙাচ্ছে। তবে বাম দিক এখনো অবশ।’

স্কয়ার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা মির্জা নাজিম উদ্দিন জানান, ‘ও দ্রুত উন্নতি করছে। হয়তো দুই তিন দিন পর কেবিনে দিয়ে দেব।’ তিনি আরও জানান, ‘খাদিজা এখন অল্পস্বল্প খাওয়াদাওয়া করছেন। বেশির ভাগ সময়ই তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। দুই তিন মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে আশাবাদী আমরা।’

এদিকে, খাদিজার ভাই ও চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহীন আহমেদ গতকাল সোমবার চীনে ফিরে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আব্বু’কে ডাকলেন খাদিজা

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬