ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ব্যাংক বন্ধ থাকবে টানা ৯ দিন

আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ওই দিন সব তফসিলি ব্যাংকও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সরকারি অফিসের মতো ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা নয় দিন ব্যাংকও বন্ধ থাকবে।

ঈদের ছুটি ও নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই ব্যাংক বন্ধ থাকবে। ফলে টানা ছুটি পাওয়া নিয়ে ব্যাংকারদের মধ্যে যে উদ্বেগ ছিল, তা কেটে গেল।

তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে ব্যাংক খোলা রাখতে হবে। এদিকে তৈরি পোশাকশিল্প এলাকার ব্যাংক শাখা আগামী ২ ও ৩ জুলাই খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের পৃথক দুই প্রজ্ঞাপনে গতকাল রোববার এ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে টানা বন্ধে গ্রাহকের প্রয়োজনে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ থেকে নগদ অর্থ উত্তোলনে যেন কোনো সমস্যা না হয়, এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেছে, এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকার ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের সব তফসিলি ব্যাংকও ৪ জুলাই বন্ধ থাকবে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার জন্য আগামী ২ ও ৩ জুলাই ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও টাঙ্গাইলের পোশাকশিল্প এলাকার শাখা খোলা রাখতে হবে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা দিতে হবে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ব্যাংক বন্ধ থাকবে টানা ৯ দিন

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০১৬