ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়তেই হবে। আজ না হয় কাল অথবা কয়েকদিন পরে। এমন কোন নজির নেই যে, অনিয়ম করে ধরা পড়েনি। কাজেই অনিয়ম করলে যেখানে ধরা পড়ব, সেখানে জেনে শুনে কেন অনিয়ম করব। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের বিভিন্ন পর্যায়ের অফিসারদের উদ্দেশে এসব কথা বলেন। মতিঝিলের রূপালী ব্যাংকের ট্রেনিং একাডেমির মিলনায়তনে দু’দিনব্যাপী ট্রেনিং ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রূপালী ব্যাংকের দক্ষ মানবসম্পদ রয়েছে। এ মানব সম্পদের যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংককে অনেক এগিয়ে নেয়া যাবে। রূপালী ব্যাংকের সকল কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আর সে অনুযায়ী কাজ করতে হলে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সকলকে ব্যাংকের সঠিক অবস্থান জানতে হবে। কোনভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। কোন সহকর্মী যাতে প্রলোভনের কারণে দুষ্কর্ম না করে সে বিষয়ও সতর্ক দৃষ্টি দিতে হবে।
সংবাদ শিরোনাম :
খামেনির কাছে ট্রাম্পের পরাজয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
বৈধ প্রার্থী ২২৫৩ জন
ইতিহাসের সূর্যনায়ক জিয়াউর রহমান
৬ লাখ সরকারি চাকুরে দেবেন পোস্টাল ভোট
বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো
ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর সুযোগ নেই: ইশরাক হোসেন
বুড়ো আঙুলের রাজনীতি, আচরণবিধির প্রশ্ন ও প্রশাসনের মুখোমুখি রুমিন ফারহানা
কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ছাত্রদল নেতার মামলা
সারাদেশে গণভোটে ‘হ্যাঁ’ শিরোনামে লিফলেট বিতরণের সিদ্ধান্ত
ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই – রূপালী ব্যাংক এমডি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬
- 1071
Tag :
জনপ্রিয় সংবাদ



























