ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে আসছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে আসছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা। বুধবার তিনি ঢাকায় পৌঁছবেন বলে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

দুই দিনের সফরে জর্জিভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

বিশ্ব ব্যাংকের সহায়তা প্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি। ক্রিস্টালিনার এই সফর বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করতে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ এর তৃতীয় নির্বাহী বৈঠকেও যোগ দেবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জর্জিভা বলেছেন, “বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন-সহযোগী হিসেবে পেয়ে বিশ্ব ব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিকে ত্বরাত্বিত করার উল্লেখযোগ্য প্রচেষ্টাকে সাহায্য করবো।

“ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি কিভাবে নিতে হয়। আমি বাংলাদেশের সফল উন্নয়ন উদ্ভাবনগুলো এবং তা কিভাবে অন্যান্য জায়গায় প্রয়োগ করা যায় তা আরও গভীরভাবে জানতে চাই।”

ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার।

স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৩০ ডলারের অনুদান ও সুদমুক্ত ঋণ দিয়েছে।

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় আইডিএ কর্মসূচি চলছে; যার পরিমাণ ১২দশমিক ৬ বিলিয়ন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে আসছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও

আপডেট টাইম : ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯