ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িকতা নির্মূল হলে তবেই, প্রকৃত উন্নয়ন সম্ভব: মোদী

সাম্প্রদায়িকতা নির্মূল হলে তবেই, প্রকৃত উন্নয়ন সম্ভব।এলাহাবাদের জনসভা থেকে এই বার্তা দিলেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিহারে ভরাডুবি হয়েছে। পশ্চিমবঙ্গ ও কেরলেও দলের ফল শোচনীয়। এমত পরিস্থিতিতে উত্তরপ্রদেশ নির্বাচনকেই পাখির চোখ করেছে বিজেপি।
মূলত সাম্প্রদায়িকতা ও উন্নয়নের প্রশ্নেই এদিন শাসকদল সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ শানান মোদি। জানান, সাম্প্রদায়িকতা নির্মূল হলে তবেই, প্রকৃত উন্নয়ন সম্ভব। প্রসঙ্গক্রমে তিনি জানান, উত্তরপ্রদেশে উন্নয়নের জন্য কেন্দ্র সরকার ১ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু সে টাকা ঠিকঠাক উন্নয়ন খাতে খরচ করা হয়েছে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলির উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে বিজেপি শাসন থাকলে কীরকম উন্নয়ন যজ্ঞ শুরু হতে পারে।
মুলায়ম সিং ও মায়াবতীর মধ্যে আঁতাত চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। একই অভিযোগ তোলেন অমিত শাহও। সে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি জানান, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মধ্যে ‘ইলু ইলু’ চলছে। সম্প্রতি উত্তরপ্রদেশের কায়নারা গ্রামে শয়ে শয়ে হিন্দু অধিবাসী গ্রামছাড়া হয়েছে। বিজেপির তোলা সাম্প্রদায়িকতার অভিযোগ অবশ্য অখিলেশ যাদবের সরকার অস্বীকার করেছে। এদিনের জনসভায় সে প্রসঙ্গ টেনে এনে অমিত শাহ বলেন, উত্তরপ্রদেশের মানুষ যেন এই ঘটনাকে হালকাভাবে না নেন। মোদির কথাতেও ছিল একই সুর। সাম্প্রদায়িকতার উচ্ছেদ হলেই যে উন্নয়ন ‘যজ্ঞ’ সম্ভব সেদিন আজ সাফ জানিয়ে দেন তিনি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সাম্প্রদায়িকতা নির্মূল হলে তবেই, প্রকৃত উন্নয়ন সম্ভব: মোদী

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬