ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি

জাতিসংঘের আগামী অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশসহ মোট ১৫টি দেশকে বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে আগামী অধিবেশনের জন্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

সেপ্টেম্বরে হতে যাওয়া এ অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন। তিনি আগের অধিবেশনের প্রেসিডেন্ট মগেন্স লিকেটফের স্থলাভিষিক্ত হচ্ছেন

বলে জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোপন ব্যালটে হওয়া নির্বাচনে টমসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের স্থায়ী প্রতিনিধি আন্দ্রেয়া ডি ম্যাভরোআন্নি। নির্বাচিত এই প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টরাই সাধারণ অধিবেশনের বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ১৫ জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে পাঁচজন আসেন স্থায়ী পরিষদের দেশগুলো থেকে। বাকিরা বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করেন।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) বিজন লাল দেব জানান, বাংলাদেশ আসছে অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করার পর তা সর্বসম্মতভাবে পাস হয়।

এই দায়িত্ব বাংলাদেশের জন্য ‘সম্মানের’ মন্তব্য করে বিজন বলেন, এর ফলে অধিবেশন পরিচালনার পাশাপাশি বাংলাদেশ অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। -বিডিনিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস

জাতিসংঘের আগামী অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬