ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতিসংঘের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশ সর্বসম্মতভাবে এ পদের জন্য নির্বাচিত হল।

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই অধিবেশনের জন্য জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের নাম প্রস্তাব করা হয়েছিল। এশিয়া-প্যাসিফিকেরই আরেক দেশ ফিজি এই ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত সভাপতি ফিজির পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান সভাপতি ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআান্নিসকে হারিয়ে পিটার টমসন সভাপতি নির্বাচিত হন ।

বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশও বরাবরের মত এই ১৫টি দেশের মধ্যে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জাতিসংঘের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬