ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

আমার হৃদয় আজ আনন্দে ভরপুর, রওশন যে আমার পাশে

নানা চড়াই-উৎড়াইয়ের পর এক মঞ্চে বসেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার স্ত্রীর ও সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। দুজনকে একসঙ্গে দেখে নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।  আবেগ দেখা গেছে এরশাদ ও রওশন এরশাদের মধ্যেও।

দুজনকে নিয়ে জাতীয় পার্টিতে যে দুর্যোগের ঘনঘটা ছিল আজ তা কেটে গেল।  এসময় এরশাদ বলেন, আমার হৃদয় আজ আনন্দে ভরপুর, রওশন যে আমার পাশে।

নিজের আবেগকে এভাবেই সবার সামনে তুলে ধরেন হুসেইন

মুহম্মদ এরশাদ।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে স্ত্রী রওশনকে কাছে পেয়ে এরশাদ এমন কথা বলেন।

জাতীয় শ্রমিক পার্টি এ সমাবেশের আয়োজন করে।  এ সময় রওশন এরশাদ স্বামী এরশাদের পাশের চেয়ারেই বসা ছিলেন।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, তার উপস্থিতিতে আমার হৃদয় আজ আনন্দে ভরপুর।  জাতীয় পার্টির জন্যও আনন্দের দিন।  আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা ঐক্যবদ্ধ।

এ সময় রওশন এরশাদ ও জিএম কাদেরের হাত উঁচু করে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ, একসঙ্গে থাকবে।  আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো।  এই যাত্রা ক্ষমতায় যাওয়ার, গুম-খুন বন্ধ হওয়ার।

তিনি বলেন, মানুষ আজ পরিবর্তন চায়, তবে বিএনপিকে নয়, জাতীয় পার্টিকে।  জীবনের শেষপ্রান্তে এসেছি, তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে চাই।  সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই।  ঐক্যবদ্ধ থাকলে ক্ষমতায় আসবে জাতীয় পার্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

আমার হৃদয় আজ আনন্দে ভরপুর, রওশন যে আমার পাশে

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬