ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা ৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে এক বছরে দেশে কোটিপতি বেড়েছে প্রায় ১১ হাজার জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ড. ইউনূসের হাত থেকে ‘রোকেয়া পদক’ নিয়ে যা বললেন ঋতুপর্ণা পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক বিজয় দিবসে প্রেক্ষাগৃহে বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে

যত্রতত্র শিল্পকারখানা নির্মাণ করা চলবে না

যত্রতত্র শিল্পকারখানা নির্মাণ করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। অন্য কোনো জায়গায় শিল্পকারখানা গড়া যাবে না। কারণ এতে কৃষি জমি নষ্ট হবে। কৃষি জমি নষ্ট হলে খাদ্য উৎপাদন কমে যাবে।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের খাদ্য আগে নিশ্চিত করতে হবে। আমরা ১০০টি অর্থনৈতিক জোন গঠন করছি। সেখানে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। এতে আমাদের কৃষি জমি রক্ষা পাবে।

বিএনপি জামায়াতের দুঃশাসনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসেন তারা রমজান মাসে ১৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করে। তারা শ্রমিকদের উন্নয়নে কখনই কিছু করেনি। কিন্তু আমরা যখনই ক্ষমতায় এসেছি শ্রমিকদের কল্যাণে কাজ করেছি।

তিনি বলেন, কল-কারখানা যেন সঠিকভাবে চলে সেজন্য শ্রমিকদেরও অনেক দায়িত্ব আছে। কল-কারখানায় যেন আধুনিক মেশিনপত্র থাকে সেজন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এসব কারখানা যেন নিরাপদ থাকে সেই ব্যবস্থা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের মধ্যে সুন্দর ও সুসম্পর্ক থাকা প্রয়োজন। শ্রমিকরা যেন আনন্দ-উৎসবে কাজ করতে পারে। এটা মালিকদের জন্যও গুরুত্বপূর্ণ। এর কারণে উৎপাদন যেমন বাড়বে, শ্রমিকরাও লাভবান হবে। এই জন্য দুই পক্ষের মধ্যে সুন্দর সম্পর্ক খুবই দরকার। আশা করছি এটা হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণ করাই আমাদের লক্ষ্য। আমরা সেই কাজটিই করে যাচ্ছি। বাংলাদেশ বিশ্বের দরবারে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি ২০২১ সালের মধ্যেই আমরা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল

যত্রতত্র শিল্পকারখানা নির্মাণ করা চলবে না

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬