ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

হাউজবোটের ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে টাঙ্গুয়ার পাড়ের ৫ গ্রাম বিদ্যুৎহীন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরগামী তিনতলা বিশিষ্ট একটি হাউজবোটের ধাক্কায় টাঙ্গুয়া ও মাটিয়ান হাওরের মাঝ দিয়ে প্রবাহিত পাটলাই নদীর উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পাঁচ গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১১জুন) বিকালে পাটলাই নদীর ছিলানী তাহিরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় টাঙ্গুয়ার হাওর পাড়ের ছিলানী তাহিরপুর, জয়পুর, গোলাবাড়ি, ইসলামপুর নতুনহাটি ও জয়পুর নতুনবাড়ি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার সাধারণত একতলা বিশিষ্ট হাউজবোট পর্যটকদের নিয়ে চলাচল করে।

কিন্তু নীল কমল নামে তিনতলা বিশিষ্ট একটি হাউজবোট অসচেতনভাবে চালানোর কারণে মেইন লাইনের বৈদ্যুতিক তারে সরাসরি আঘাত লাগলে আগুনের ফুলকি দিয়ে বিদ্যুত লাইনের দুইটি তার ছিঁড়ে যায়। সাথে সাথেই পাঁচটি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় হাউজবোটের দুইজন লোককে আটকে রেখেছে গ্রামবাসী।ছিলানী তাহিরপুর গ্রামের বাসিন্দা শিক্ষক হাদিউজ্জামান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে পল্লী বিদ্যুতের লোকজন দ্রুতই ঘটনাস্থলে এসে পৌঁছায়। লাইন বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আলাদা লাইন দিয়ে একটি গ্রামে বিদ্যুৎ চালু হবে তবে বাকি গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে সময়
লাগবে।বোটের দুইজন লোক গ্রামেই আছেন। নীল কমল হাউসবোটের ব্যবস্থাপক আল মামুন বলেন, আমাদের হাউজবোটটি আজকেই প্রথম হাওরে নামানো হয়েছে।

বোটের জন্য এলাকায় এক অভিজ্ঞ সারং (সুকানি) নেয়া হয়েছে। সে বিদ্যুতের লাইনে বোটটি লাগিয়ে দিয়েছে। আমরা এখনও ছিলানী
তাহিরপুরেই আছি।পল্লী বিদ্যুৎ সমিতি তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার বলেন, হাউজবোটের ধাক্কায় ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে গেছে। এতে টাঙ্গুয়ার হাওর পাড়ের পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

আমাদের লোক ঘটনাস্থলে আছে। লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই লাইনটি মেরামত করে বিদ্যুৎ সংযোগ চালু করতে সময় লাগবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

হাউজবোটের ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে টাঙ্গুয়ার পাড়ের ৫ গ্রাম বিদ্যুৎহীন

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫