ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার মতবিরোধ তুঙ্গে

বাঙালী কণ্ঠ নিউজঃ  পরিবারের সঙ্গে সময় দিতে এবং চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে অবস্থান করছেন। বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কিংসটনের বাসায় তিনি অবস্থান করছেন। লন্ডনে যাওয়ার পর থেকেই তিনি এ কয়দিন নাতনীদের সঙ্গে আনন্দেই সময় কাটিয়েছেন বলে জানিয়েছে খালেদা জিয়ার এক সফরসঙ্গী।

নাম প্রকাশ না করার শর্তে পূর্বপশ্চিমকে খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গী বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর খালেদা জিয়া দলের বিভিন্ন বিষয় নিয়ে তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনা করতে বসেন। এসময় তাদের দুজনের মতবিরোধ তুঙ্গে উঠে।

কি বিষয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে মতবিরোধ দেখা দেয় এমন প্রশ্নের জবাবে সূত্র জানিয়েছে, ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে কথা তুলেন তারেক রহমান। ওই সময় খালেদা জিয়া কয়েকজন বয়স্ক ছাত্রদল নেতার নাম প্রস্তাব করলে ক্ষেপে যান তারেক রহমান। তিনি উত্তেজিত হয়ে বলেন, মাঠ দখল করতে হলে ছাত্রদলকে ঢেলে সাজাতে হবে।

সূত্র আরো জানিয়েছে, খালেদা জিয়াকে তারেক রহমান সরাসরি বলেছেন- এবারের ছাত্রদলের কমিটি নিজের মতো গড়তে চান তিনি। যেখানে বুড়োদের কোনো ঠাঁই হবে না। নতুন কমিটির শীর্ষ ৫ নেতার নামও বলেছেন তারেক রহমান। তাদের মধ্য থেকে যেকোনো দুই জনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করার কথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার মতবিরোধ তুঙ্গে

আপডেট টাইম : ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭