বাঙালী কণ্ঠ নিউজঃ নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে ৩০ জুলাইয়ের কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও প্রেস শ্রমিক এবং কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দ। কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়ন অফিসে সিনিয়র সাংবাদিক ও প্রেস শ্রমিক এবং কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। সভায় সিনিয়র সাংবাদিক ও প্রেস শ্রমিক এবং কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দ অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং ৫৭ ধারা বাতিলের দাবির সাথে একমত পোষন করেন। নেতৃবৃন্দ বলেন, ২৯ জুলাইয়ের মধ্যে ৯ম ওয়েজবোর্ড ঘোষণা না হলে ৩০ জুলাই সচিবালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ৭১ টেলিভিশনের হেড অব নিউজ ও বিএফইউজে নেতা সৈয়দ ইসতিয়াক রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, সাংবাদিক নেতা কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন নেতা মতিউর রহমান তালুকদার, আলমগীর হোসেন খান, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম, বাসস’র প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান, আমিনুল ইসলাম মির্জা, রাজু আহমেদ, ডেইলি স্টারের সাজ্জাদুর রহমান, বিএফইউজের নেতা স্বপন দাশগুপ্ত, মাহমুদুর রহমান খোকন ও আরটিভির রাজিব খান।
সংবাদ শিরোনাম :
‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস
নতুন দুই জাতের আমন ধান উদ্ভাবন
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল
ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি
৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান
সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি
দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে মাহফুজ ও তাজনুভা জাবীন
তারেক রহমানের ফোনটি কোন ব্র্যান্ডের? কি বিশেষত্ব এটির
ওয়েজবোর্ডের দাবিতে ৩০ জুলাই কর্মসূচি সফলের আহবান
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
- 461
Tag :
জনপ্রিয় সংবাদ
























